• চাকরি খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানবেন যেভাবে

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে। 

এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) গত ৯ জানুয়ারি ১৪০৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। 

১৪৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে সিটি ব্যাংক

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...

image

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।...

image

লোক নেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট...

image

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট...

  • company_logo