• সমগ্র বাংলা

বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া ৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা কার্যক্রমের নেতৃত্বে থাকা তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি এই অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি আরও জানান, ইতিমধ্যেই বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সারা দেশের মাঝে বগুড়া সদরে তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এছাড়াও চলতি মাসের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও বগুড়ায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে বলে জানান জেলা বিএনপির সভাপতি। বাদশা বলেন, বগুড়াবাসী বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo