• সমগ্র বাংলা

বগুড়ায় পোস্টাল ব্যালটে কারাগার থেকে ভোট দিবেন ৭৮ জন কারাবন্দী, চলছে প্রস্তুতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সারাদেশেই ভোটা‌ধিকার প্রয়োগের প্রস্ত‌তি নিয়েছেন কারাবন্দিরা। পোস্টাল ব্যালটের মাধ‌্যমে কা‌স্টিং করা হবে এই ভোট। বগুড়ার কারাগা‌র থেকে এবার ৮৭ জন কারাবন্দি ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী যাদের মাঝে ইতিমধ্যেই ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন।

কারা সংশ্লিষ্ট সুত্র জানায়, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বগুড়া কারাগারে থাকা প্রায় দুই হাজার বন্দির মধ্যে রেজিস্ট্রেশন প্রস্ত‌তি নেন ৮৭ জন। জাতীয় পরিচয়পত্রে ত্রু‌টি, জা‌মিন ও অন‌্য কারাগারে স্থানান্তরের কারণে ৭ জনের রেজিস্ট্রেশন সম্ভব হয়‌নি।

বগুড়ার জেলার নূরুল মুবীন বলেন, আমরা কাউকে জোর ক‌রি‌নি। কারাবন্দিদের ভোটা‌ধিকার প্রয়োগে উদ্বুদ্ধ কর‌তে সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রতি‌টি ওয়ার্ডে গিয়ে কারাবন্দিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং সম্পর্কে অবহিত করেছি। যারা আগ্রহী ছিল, তাদের তা‌লিকা অনুযায়ী রেজিস্ট্রেশন ক‌রা হয়।

তিনি জানান, ৮৭ জন কারাব‌ন্দি ভোট দিতে আগ্রহী ছিলেন। কয়েকজনের জাতীয় পরিচয়পত্রে ত্রু‌টি ছিল। সাতজন নারীসহ মোট ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন। এরম‌ধ্যে একজন জা‌মিন পেয়েছেন, আরেকজনকে অন‌্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। বগুড়ার কারাগার থেকে ৭৮ জন কয়েদি এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালটের মাধ‌্যমে ভোট কা‌স্টিং করা হবে। পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে। 

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo