• রাজনীতি

বিএনপির নির্বাচনী সমাবেশ: সিলেট আলিয়া মাদরাসার মাঠে রাত থেকেই নেতাকর্মীদের ভিড় ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিলেট আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপি'র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‎আজ সকাল ১০টার পর সমাবেশ শুরুর কথা রয়েছে। নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশস্থলে। ভোর থেকে আরও বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। সিলেট জেলার ৬টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

‎বরাবরই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে বিএনপি। তারেক রহমানও হাঁটছেন সেই পথে। নেতাকর্মীদের স্লোগানে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান। তারেক রহমান, ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দেশ ও জনগণের কল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরে, সাধারণ মানুষের কাছে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তিনি। সমাবেশ শেষে সড়পথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভিবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo