• সমগ্র বাংলা

‎ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎র‌্যাব জানায়, বুধবার সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশিপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর আবাসনের জনৈকা রেহেনা এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৪ টি (প্রত্যেকটির ওজন ৪.৫ কেজি করে) প্লাস্টিকের বস্তায় সর্বমোট ১৮ কেজি গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী নুর ইসলাম (৪০), পিতা-মৃত খয়বার আলী এবং ২। রেহেনা ওরফে মঞ্জি (৩৮) কে  গ্রেফতার করা হয়।
‎
‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo