• সমগ্র বাংলা

কালীগঞ্জে ফার্মেসিতে পৃৃথক অভিযান: মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমান আদালত বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ এবং যথাযথ রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ থাকলেও তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে আরও নিশ্চিন্ত হবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ গ্রহণে কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে অনুমোদনহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করতে পারে।

অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারীর  মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূইয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo