• সমগ্র বাংলা

মাগুরায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : আসন্ন গণভোট ২০২৬-এ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাগুরা জেলায় প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, “গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো—এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করবো। এটাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গণভোট সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনগণের সম্পৃক্ততা এবং ভোটারদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি বলেন, গ্রাম পুলিশের সদস্যদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের গণভোটের গুরুত্ব বোঝাতে হবে, যাতে কেউ বিভ্রান্ত বা অজ্ঞাত না থাকে।

জেলা প্রশাসন জানায়, “গণভোট ২০২৬—সঠিক সিদ্ধান্ত আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে জেলার সব উপজেলায় ধারাবাহিকভাবে সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo