• সমগ্র বাংলা

নড়াইলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেতার কামনায় দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে  নড়াইল আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বার ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট মো: আজিজুল ইসলাম।বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ,পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, অ্যাডভোকেট রাজিব আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সাধারন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন,অ্যাডভোকেট রিয়াজ আহম্মেদ খানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo