• খেলাধুলা

পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শোয়েব মালিক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার ‘উৎসাহ ও প্রেরণা’ সবসময়ই থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি প্রতিটি মুহূর্ত এবং মাঠের ভেতর-বাইরে যেসব বন্ধু পেয়েছি, তাদের আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর।’

পিএসএলের ১০ বছরের ক্যারিয়ারে শোয়েব করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৯৩টি ম্যাচে তার রান ২,৩৫০। তার গড় রান ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। পাশাপাশি ১৫টি হাফ-সেঞ্চুরিও তার নামের পাশে রয়েছে।

উল্লেখ্য যে, শোয়েবের অবসরের এই বছরে এসেই পিএসএল এক নতুন যুগে প্রবেশ করছে। সম্প্রতি অনুষ্ঠিত নিলামে দুই নতুন দল—হায়দ্রাবাদ এবং সিয়ালকোট এই লিগে যুক্ত হয়েছে। ১১তম আসরটি চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। এই আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে, যেখানে লাহোর কালন্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo