• চাকরি খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২২ জনের চাকরি

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি হাতে হাতে আবেদনপত্র জমা দিতে পারবেন।

পদের নাম: সহকারী সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি। কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম: সেকশন অফিসার

পদসংখ্যা: ৭টি

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ২১-৩২ বছর

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ২১-৩২ বছর

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। কম্পিউটার অপারেটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং বিআরটিএ থেকে বৈধ গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: মালি

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: লিফটম্যান

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। লিফট পরিচালনায় অভিজ্ঞতাসহ রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা    

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদন ফি:

১-৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা,

৪-৮ নম্বর পদের জন্য ১০০ টাকা

এবং ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি:

অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপির ৯ সেট ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা হাতে হাতে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি, ২০২৬।

মন্তব্য (০)





image

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে সিটি ব্যাংক

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...

image

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।...

image

লোক নেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট...

image

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট...

  • company_logo