• চাকরি খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। 

শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।

তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রাইমারি এডুকেশনের পরিচালক সামসুল আলম।তিনি রোববার যুগান্তরকে বলেন, আমরা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল তৈরি করছি। সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত ফল প্রকাশ করা যায়।

এ বিষয়ে বিভ্রান্তি যেন তৈরি না হয় সে বিষয়ে সবার সহযোগিতা চান শামসুল আলম।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে রোববার ফল প্রকাশ করা হতে পারে। 

তিনি আরও জানন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে।

 

মন্তব্য (০)





image

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে সিটি ব্যাংক

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...

image

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।...

image

লোক নেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট...

image

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট...

  • company_logo