• সমগ্র বাংলা

দানাজপুর সীমান্তে বিজিবি বিএসএফের কমান্ডার পর্য্যায়ে সৌজন্য সাক্ষাৎ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানাজপুর সীমান্তে বিএসএফের সাথে সাক্ষাৎ মিলিত হয়েছিলেন দিনাজপুরে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়নের কমান্ডার পর্য্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। 

বিজিবি'র  আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর কাছে বৈঠকে বসেন বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অরুন কুমারসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য স্টাফ অফিসার বিওপি কমান্ডারসহ সংশ্লিষ্টরা।

 বিজিবি’র পক্ষ থেকে ভারতে বসবাসকারি বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজিবি’র কাছে হস্তান্তর এবং যেকোনো পরিস্থিতিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহারে হত্যাকান্ড থেকে বিরত থাকতে বিএসএফের কাছে  দাবি জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশে মাদকদ্রব্য পাচার চোরাচালানী বন্ধ, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমসহ সীমান্ত এলাকায় উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo