• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধ চিকিৎসাসেবা বঞ্চিত হাজারো দরিদ্র মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জেরে মানিকগঞ্জে দীর্ঘদিন ধরে চলমান একটি মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বিনামূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার দরিদ্র ও অসহায় মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক অভিযোগের বলি হয়েছে সাধারণ মানুষের জীবনরক্ষাকারী একটি সেবা।

বুধবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা মাদ্রাসা কবরস্থানের পশ্চিম পাশের মাঠে ১৮তম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছিল মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তবে ক্যাম্প শুরুর আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রশাসন ওই কার্যক্রম বন্ধ করে দেয়।

জানা গেছে, মানিকগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী (সাজু মল্লিক) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি দাবি করেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে স্থানীয় বাসিন্দা ও ক্যাম্প সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, ক্যাম্প এলাকায় কোনো রাজনৈতিক ব্যানার, ফেস্টুন বা ভোট চাওয়ার কার্যক্রম চোখে পড়েনি। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ছিল।

হঠাৎ করে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল দরিদ্র মানুষের একমাত্র ভরসা। রাজনৈতিক কারণে একটি মানবিক উদ্যোগ বন্ধ করে আমাদের ন্যায্য অধিকার নষ্ট করা হয়েছে।

ফুকুরহাটির গ্রা‌মের ক‌য়েকজন সাধারন মানু‌ষের সা‌থে কথা ব‌লে জানা গেছে, এ এলাকার গ্রাম অঞ্চ‌লের বে‌শির ভাগ গরিব মানুষ। ডাক্তারের ফি দেওয়ার সামর্থ্য নেই, ওষুধ কেনার টাকাও নেই। এই ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ ছিল। এখন হঠাৎ করে সব বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপা‌কে প‌রে‌ছে।

জানা গে‌ছে, গত বছরের ২৫ অক্টোবর মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা অংশ নেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ওই ক্যাম্পে দুই হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পান।

ব্যাপক সাড়া পাওয়ায় পরবর্তীতে সপ্তাহে দুদিন করে মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত এই ক্যাম্প আয়োজন করা হয়। গত ২৫ অক্টোবর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত মোট ১৭টি ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধ ল‌ক্ষের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছে। কোনো কোনো ক্যাম্পে একদিনেই তিন হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছে।

এই ক্যাম্পগুলোতে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতকসহ মোট ১০টি বিভাগের ৩০ জন চিকিৎসক ও শতাধিক স্বাস্থ্যকর্মী সেবা প্রদান করে ও এক সপ্তাহের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় ৩০ শতাংশ ছাড় পাওয়ার জন্য বিশেষ কার্ডও বিতরণ করা হয়।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নির্বাচনকালীন বিধিনিষেধ থাকলেও দীর্ঘদিন ধরে চলমান একটি মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করার আগে সমন্বিত বা বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। তাঁদের মতে, অর্ধ ল‌ক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যা বন্ধ হওয়া দুঃখজনক।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আইন মেনে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

মন্তব্য (০)





image

মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার ১, উদ্ধার ২১ ...

চট্টগ্রাম প্রতিনিধিঃ মালিকের টাকা জমা না দেয়া এক ব্যক্তিকে গ...

image

নারায়ণগঞ্জে ভূমি অফিসে মন্ত্রীর আকষ্মিক পরিদর্শন, অফিসে ঝ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অ...

image

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: ট্রাক–অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী&nda...

image

বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দো...

image

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের...

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণ...

  • company_logo