ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের আবাসিক রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ (১৫ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে উভয় দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এ বিষয়ে সর্বাত্মক প্রয়াস চালানো এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিউজ ডেস্ক : ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জা...
ফরিদপুর প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি...
নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকার আজ বাংলা...
নিউজ ডেস্ক : বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠনের পর তুরস্কের র...
নিউজ ডেস্ক : নীল অর্থনীতি খাতে বিনিয়োগ, মেড ইন বাংলাদেশ ব্র...

মন্তব্য (০)