• সমগ্র বাংলা

আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী রেজুকে শোকজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার নওগাঁ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবেনা, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে- শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে আপনার পোস্টার ও সিএনজি গাড়ির পিছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার করছেন। আপনার এই কর্মকান্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো. রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি সম্পর্কে শুনেছি। আমরা নির্বাচনি কোন পোস্টার লাগাইনি। যে সমস্ত পোস্টার সিএনজির পিছনে রয়েছে সেগুলো নির্বাচনের অনেক আগের। পোস্টার গুলোর কোথাও বলা নাই ১২ তারিখে ধানের শীষে ভোট দিন। ১৫ তারিখে স্বশরীরে হাজির হয়ে আদালতের কাছে ব্যাখ্যা প্রদান করবো।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo