• সমগ্র বাংলা

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতা প্রলয় চাকির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক পরিমন্ডলসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে।

মরদেহ পাবনাতে পৌঁছানোর পরে তার শেষকৃত্য হবার সময় সকলকে জানানো হবে বলেও জানান পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo