ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে মহুনা (১১) নামের এক কিশোরী।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মহুনা (১১) নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। তারা নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মহুনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহুনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা মহিউদ্দিন বলেন, সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)