• সমগ্র বাংলা

এক জালেই ধরা পড়লো ১০৬ মণ মাছ, বিক্রি হলো যত টাকায় ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের টানা জালে এক সঙ্গে ধরা পড়েছে প্রায় ১০৬ মণ ছুরি ও ফাইস্যা মাছ। মেরিন ড্রাইভের কিনারে তুলে আনা বিভিন্ন প্রজাতির এসব মাছ দেখতে ভিড় করেন পর্যটক ও স্থানীয়রা।
‎
‎শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের বাসিন্দা হাফেজ আহমদের মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা মৎস্য অফিসের কর্মী শহিদুল ইসলাম।
‎
‎জাল ও বোটের মালিক মৌলভি হাফেজ আহমদ বলেন, আবহাওয়া ভালো থাকায় হঠাৎ করে সাগরে প্রচুর মাছ ধরা পড়ছে। এক জালেই ১০৬ মণের বেশি ছুরি ও ফাইস্যা মাছ ধরা পড়েছে। মাছগুলো ৯ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অন্য সময়ের চেয়ে এবার বছরের শুরুতে জালে প্রচুর মাছ ধরা পড়ছে। প্রতিদিন মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা আনন্দিত।
‎
‎নৌকার মাঝি মোহাম্মদ ইসলাম বলেন, ‘একবারে এতগুলো মাছ পাবো কল্পনাও করিনি। আমরা ভীষণ খুশি। পরিবারের সদস্যরাও আনন্দিত। অনেক দিন সাগরে মাছ পাচ্ছিলাম না। অভাবের কারণে অনেক জেলেকে কিস্তিতে সংসার চালাতে হচ্ছে।’
‎
‎জেলে টিমের সদস্য মো. ইউছুপ বলেন, ‘আল্লাহ চোখ তুলে তাকিয়েছেন। এভাবে কয়েকদিন মাছ পেলে আর অভাব-অনটনে থাকতে হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ঋণশোধের ব্যবস্থা করেছেন তিনি।’
‎
‎মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময় ৬৫ দিন সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এবার প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo