• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে আটক ২ ভারতীয়ককে বিএসএফের কাছে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতাকা বৈঠকের পর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটকদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

ফেরত দেয়া ভারতীয় নাগরিকরা হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

বিজিবি অধিনায়ক বলেন, বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসলে তাদের ধরে আনেন বাংলাদেশি জেলেরা।

পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে  বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, এ ঘটনার পর দুই নাগরিককে ফেরত চেয়ে অনুরোধ জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রেক্ষিতে বুধবার  বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বিকেল ৫টার দিকে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করেন বিজিবি সদস্যরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo