• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকারের যৌথ ভ্রাম্যমাণ আদালত ।

বুধবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রট নিয়াজ মাকদুম । অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ ও নয়ন মিয়া নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল কাঁচামাল জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo