• সমগ্র বাংলা

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন শাখার সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. মোবারক হোসেনকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন সম্মেলনের প্রধান অতিথি ও বিসিডিএস গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় চাতুটিয়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন বিসিডিএস-এর সিনিয়র সহসভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম টিটু, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মোগল এবং নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মাসিস্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।

বক্তারা বলেন, বিসিডিএস হলো সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন। তাই সংগঠনের সকল সদস্যকে দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পিকনিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo