• সমগ্র বাংলা

শ্রীপুরে সরকারি জমির মাটিকেটে বিক্রি ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সরকারি জমির মাটি কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে মাটি ব্যবসায়ী সোলেমানকে এই অর্থদণ্ড করেন।

অভিযুক্ত মো. সোলেমান (৩২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সেরাজুল হকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের দারগারচালা এলাকায়  সরকারি জমির মাটি কেটে পাচার করছে একটি চক্র। রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি খেকো সোলেমান পালিয়ে যায় । এসময় একটি এক্সিভেটর ও ড্রাম ট্রাক আটক করা হয়।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo