• সমগ্র বাংলা

‎পাবনায় দেড় বছরে শতাধিক গরু চুরি, এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ‎কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রায়শই গরু চুরি হচ্ছে, যার ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। নিঃস্ব হয়ে পড়েছে কৃষকরা। এ থেকে প্রতিকার চেয়ে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদীবাসীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের ইউনিয়নের কোলাদী বড় বটতলা, চারাবটতলা, থেকে সেওলিবাজার পর্যন্ত হাজারো এলাকাবাসীর অংশগ্রহনে কর্মসূচি পালন করেন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

‎এময় গরু চোরের চামরা তুলে নেব আমরা, গরু চোরের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, গরু চুরি বন্ধ করো করতে হবে ইত্যাদি শ্লোগান দিতে থাকে। অবস্থান কর্মসূচির সময় সুজানগর -পাবনা সড়ক বন্ধ করে দেওয়া হয়। যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবস্থা কর্মসূচি শেষ করা হয়।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট পরে এই দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের একশত এর বেশি গরু চুরি হয়েছে। এছাড়াও ১০ টি ছাগল চুরি হয়েছে। অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয় না। চোরদের বিষয়ে প্রমাণ থাকার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। এলাকার প্রভাবশালী কিছু মহলের ইন্দনে বাহির থেকে চোর নিয়ে এসে এসব অপকর্ম করছে।

‎তারা আরও বলেন,  রাজনৈতিক পট পরিবর্তনের পরও গরু চুরি হওয়া খুবই দু:খজনক। এলাকার কৃষকরা একদম নিস্ব হয়ে গেছে। গত ১৭ বছরেও এমন গরু চুরি হয়নি। এখন অসহায়ের মত তারা জীবনযাপন করছে। রাত জেগে পাহারার ব্যবস্থা করলেও অস্ত্র ধরে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমে আসছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে গরু চোরকে না ধরতে পারলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে একটু সময় দিলে আমরা ভালোভাবে কাজ করতে পারব। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

‎এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo