ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়ায় বীজের সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।
পাট রপ্তানিকারকদের পক্ষ থেকে উপদেষ্টাকে জানানো হয় যে, কাঁচা পাট রপ্তানি হওয়ার কারণে বাজার অস্থিতিশীল করতে অবৈধভাবে অনেকেই মজুতদারি শুরু করেছে। ফলে প্রতিনিয়ত পাটের দাম বেড়েই চলেছে। এতে কৃষক উপকৃত হচ্ছে না বরং এটিতে মজুতদারেরা লাভবান হচ্ছে, তারা পাটের বাজারে বিশৃঙ্খলা তৈরি করছে।
তারা বলেন, অবৈধ মজুতদারি রোধ না করলে প্রকৃত পাট চাষী ও পাট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সকলেই ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের ক্ষতি হবে। নেতৃবৃন্দ এ সময় মজুতদারি বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। খুব শীঘ্রই পাট উৎপাদন বেশি হয় এমন ৪ জেলায় মজুতদারি প্রতিরোধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
বৈঠকে বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের সভাপতি তাপস প্রামানিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)