• সমগ্র বাংলা

জামালপুরে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

রোববার (৪ ডিসেম্বর) জামালপুর-৪ ও ৫ আসনের ২১ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

এছাড়াও জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপি প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতের আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মেদ, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম সাদাতুল করিম, জাতীয় পার্টি-জেপি’র এডভোকেট বাবর আলী খান, এবি পার্টির এডভেকেট ছানোয়ার হোসেন,জেএসডি’র আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসেন।

বিভিন্ন ত্রুটি থাকায় আসনটিতে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম এবং হোসনে আরা বেগম।  এরআগে শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo