• চাকরি খবর

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এ প্রকল্পে ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি।

পদের নাম: ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট

আবেদনে যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে।

অন্য যোগ্যতা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই দেশের যেকোনো গ্রামীণ এলাকায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের (career.islamibankbd.com) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬

*আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

মন্তব্য (০)





image

এইচএসসি পাসেই বিকাশে চাকরি, আবেদন যেভাবে

চাকরি ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্...

image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

image

এনআরবি ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদন

চাকরি ডেস্ক : এনআরবি ব্যাংক পিএলসিতে ‘কোম্পানি সেক্রেটারি (এফভিপি-...

image

জনবল নেবে যমুনা গ্রুপ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক : যমুনা গ্রুপ তাদের ফিন্যান্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ...

image

মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক : মেঘনা গ্রুপে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগে...

  • company_logo