• সমগ্র বাংলা

‎পাঁচ হাজার পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে গ্রিন এইচআর ফাউন্ডেশন ‎ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‎দেশব্যাপী মানবসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা বিস্তারের লক্ষ্যে পাঁচ হাজার পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে গ্রিন এইচআর ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারি) কেরানীগঞ্জের একটি রিসোর্টে আয়োজিত ফাউন্ডেশনের ফ্যামিলি ডে আউট অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রওশন আলী বুলবুল।
‎
‎সংগঠনের সদস্য শরীফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশের মানবসম্পদ ও উচ্চশিক্ষা খাতের খ্যাতিমান ব্যক্তিবর্গ। অতিথিদের মধ্যে ছিলেন এইচআর গুরু ড. মোশাররফ হোসেন, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ সোবহানি, নুরুল ইসলাম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, মেরিন ইঞ্জিনিয়ার ফেরদৌস সহ ২৫০+ প্রতিষ্ঠান থেকে আগত মেম্বারগণ। ‎ ‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রিন এইচআর ফাউন্ডেশনের সভাপতি রওশন আলী বুলবুল বলেন, ‎ ‎“গ্রিন এইচআর ফাউন্ডেশনের কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা আমাদের রয়েছে। চলতি বছরেই দেশের ২০টি জেলায় ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের আরও দক্ষ ও সক্ষম করে তুলতে বছরব্যাপী প্রশিক্ষণ, পাঠচক্র ও ক্যাপাসিটি বিল্ডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।” ‎ ‎রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন আমাদের স্বপ্ন অনেক বড়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। ‎ ‎ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ সোবহানি বলেন, ‎ ‎“গ্রিন এইচআর যে উদ্যোগগুলো নিয়েছে তা প্রশংসার দাবিদার। মানবসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় তারা যে ভূমিকা রাখছে, তাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। গ্রিন এইচআরের পাশে আমি সবসময় আছি।” ‎ ‎এইচআর গুরু ড. মোশাররফ হোসেন বলেন, ‎ ‎“গ্রিন এইচআর নিয়মিত পাঠচক্র ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি শক্তিশালী লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে। আমি তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব।” ‎ ‎দিনব্যাপী আয়োজিত এই ফ্যামিলি ডে আউট অনুষ্ঠানে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, পারস্পরিক মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপার্টি, দেশীয় খেলাধুলা এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎গ্রিন এইচআর ফাউন্ডেশনের এই উদ্যোগ দেশের মানবসম্পদ পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, টেকসই এইচআর চর্চা এবং পেশাগত নেটওয়ার্ক শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এবারের পিকনিকের দায়িত্বে ছিলেন সাইফুল আমিন হাসনাত।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo