• সমগ্র বাংলা

নওগাঁর সীমান্তে ৫ ভারতীয় মহিষসহ চোরাকারবারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে ০৪ জন চোরাকারবারীসহ ০৫টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রবিবার (০৪জানুয়ারী) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

প্রেস বিজ্ঞপিতে জানানো হয় যে, রবিবার (০৪জানুয়ারী) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ০৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে ০৪ জন চোরাকারবারীকেও আটক করেছে বিজিবি। আটকৃতরা হলো ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) ও  শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে  তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।

গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৯,২৩,৪০০/- টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান অধিনায়ক।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo