• সমগ্র বাংলা

বন্ধুত্বের ঠিকানায় একদিন: ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার মিলনমেলায় স্মৃতির রঙিন ফেরিওয়ালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : ব্যস্ত জীবনের ক্লান্তি ছাপিয়ে বন্ধুত্বের টানে একত্রিত হয়েছিলেন এক সময়ের সহপাঠীরা। পুরনো দিনের হাসি, গল্প আর স্মৃতির ঝাঁপি খুলে বসেছিল গাজীপুরের পূবাইলের ভাদুন এলাকায় অবস্থিত মনোরম ‘একান্ত রিসোর্ট’।

কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) সেখানে অনুষ্ঠিত হয় বাৎসরিক মিলনমেলা।

সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো রিসোর্ট এলাকা। বহুদিন পর দেখা-কেউ আবেগে জড়িয়ে ধরছেন পুরনো বন্ধুকে, কেউ বা স্মৃতিচারণে ফিরে যাচ্ছেন কলেজ জীবনের সোনালি দিনগুলোতে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্যদের উপস্থিতি মিলনমেলাকে করেছে আরও অর্থবহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান, মুহাম্মদ ফজলুর রহমান সহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা। দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা পেছনে ফেলে এদিন তারা মেতে ওঠেন প্রাণখোলা আনন্দে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক আড্ডা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট-বড় সকল বয়সী সদস্যদের জন্য ছিল নানান প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রাণবন্ত পরিবেশে গান, আবৃত্তি ও হাসির গল্পে সময় যেন দ্রুতই কেটে যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি হায়দার খান বলেন, “এই মিলনমেলা কেবল আনন্দের আয়োজন নয়; এটি আমাদের সহপাঠীদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থা’ আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরী মিলনমেলা সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিকেলের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে। বিদায়ের মুহূর্তে ছিল আবার দেখা হওয়ার অঙ্গীকার। বন্ধুত্বের এই বন্ধন আগামীতেও অটুট থাকবে-এমন প্রত্যয় নিয়েই একসময়ের সহপাঠীরা ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।

মন্তব্য (০)





image

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেঁওচিয়...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ...

image

গোপালপুর গোলপেঁচা-জগৎপুরা বিরোধের মীমাংসা: ক্ষতিগ্রস্তদের...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রান গেল ঔষধ কোম্পানীর কর্মচারির

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রু...

image

যশোরের শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনত...

image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

  • company_logo