• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনের এমপি প্রার্থী রাজা'র মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনে ধানের শীষের ভোট চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

জানা গেছে, পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ ঘোষিত মনোনয়ন দাখিলকারী প্রার্থী আপিল করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি ঢাকার নির্বাচন কমিশনে আপিল করলে এ ব্যাপারে কমিশন ওই প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তী  সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি'র (ধানের শীষ) কৃষিবিদ হাসান জাফির তুহিন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ আলী আছগার, জাতীয় পার্টির (লাঙ্গল), নাদিম মোহাম্মদ ডাবলু ,স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) কে, এম, আনোয়ারুল ইসলাম, গণফোরাম মনোনীত প্রার্থী (উদীয়মান সূর্য) সরদার আশা পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশর (হাতপাখা) মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী (ঈগল)মো. মাহবুবুর রহমান জয় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo