• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় 'ডেভিল হান্ট' অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং  ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

ইউসুফ মাতুব্বর (৭০)। 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে।

এর একদিন পর বৃহস্পতিবার (১ জানুয়ারি)  ইউসুফ মাতুব্বরকে সালথা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই নেতাকেই ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাতে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরো জানান, "এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।"

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo