• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) বই বিতরণ করা হয়েছে। 

শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যেন আনন্দে মেতে ওঠে। যদিও এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনও জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি। 

বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়। নতুন বই পেয়ে শিশুদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চাহিদামতো বই না আসায় শিক্ষার্থীরা বই পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। কোথাও একজন শিক্ষার্থী পেয়েছে দুটি বই, কেউ পেয়েছে তিনটি, আবার কেউ এখনো একটিও পায়নি।

চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খোরশেদ আলম জানান, শুধুমাত্র ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণীর বই পাওয়া গেছে। ৭ম বই আসেনি। একই কথা জানালেন, বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। 

প্রাথমিক, এবতেদায়ী ও দাখিল শাখার সকল বই বিতরণ করা হচ্ছে। 

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি জানান, প্রাথমিক স্তরের সকল বই এসেছে। যা বিতরণ করা হচ্ছে। প্রতিটি স্কুলে বই পৌছে গেছে। 

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম জানান, শুধুমাত্র মাধ্যমিক দ্যিালয়ের ৭ম শ্রেণীর বই পাওয়া যায়নি। বাকি সকল শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে। দু’চারদিনের মধ্যেই বাকি বই চলে আসবে। এবারের বই বিতরণে নেই কোনো উৎসব বা আনুষ্ঠানিকতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আগেই এ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। 

৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের কারণে বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

#

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo