• সমগ্র বাংলা

খুনিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারির আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, আমরা যতবার কথা বলেছি, প্রতিবারই তিন–চারটি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।

তিনি শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।

সারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ, জির...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের খিয়ার মোহাম্মদপু...

image

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউন...

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, নির্য...

image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

  • company_logo