ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ দোয়া ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে কবির কবরে ফুলের শ্রদ্ধা জানান জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতা, গান ও উপন্যাসের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। ১৯০৩ সালে জেলার সদর উপজেলা কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে কবির জন্ম হয়।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)