• সমগ্র বাংলা

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় প্রধান আসামি তারা ডাকাত গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে ইটভাটায় ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আবু তাহের তারা ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীপুর পুলিশ।

 মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

নিহত মো. ফরিদ সরকার (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। 

গ্রেপ্তারকৃত আবু তাহের ওরফে তারা ডাকাত (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। 

শ্রীপুর থানার (উপপরিদর্শক এসআই) মতিউর রহমান বলেন, চলতি মাসের গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদ সরকারকে মোবাইলে ফোনে লতিফপুর গ্রামের কেবিএম ইটভাটার ডেকে নেন খুনীরা। ডেকে নিয়ে গভীর রাতে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে যায় দুর্বৃত্তরা । এ ঘটনায় নিহতের বড়ভাই ফারুক হোসেন বাদী হয়ে তারা ডাকাতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি তারা ডাকাত গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার একটি বাড়িতে আত্নগোপনে রয়েছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo