• সমগ্র বাংলা

নীলফামারীতে আচরণ বিধি প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রার্থী ও অনুপস্থিত প্রার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রচারণা, পোস্টার-ব্যানার, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকল প্রার্থী, সমর্থক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo