• সমগ্র বাংলা

পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী ছিলেন এবং কবিরাজি পেশায় জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশের আব্দুল হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন রহিমা। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়।

দুর্বৃত্তদরা তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে সোমবার দুপুরে বেড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo