ছবিঃ সিএনআই
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট দস্তারে ফজিলতের উদ্যোগে বার্ষিক হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা কেরানীহাটের উত্তর পাশে পাঠানীপুল এলাকায় রবিবার (২৮ ডিসেম্বর) ইকবাল হাসান কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পাগড়ি পরানো ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হাফেজ মাও: ক্বারী আনোয়ার হক সাবিক।
অনুষ্ঠানে কুরআনে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের দ্বীনি শিক্ষায় অগ্রগতির জন্য দোয়া করা হয়। আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের উপস...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বন্ধুক সহ ২...
বেনাপোল বেনাপোল : যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শশুড়রবাড়...
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মা...

মন্তব্য (০)