ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত সোনার বাংলা ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
(২৭ ডিসেম্বর) শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সোনার বাংলা ব্রিক ফিল্ডকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)