ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন চাইলে যে কাউকে যেকোনো সময় ভোটার করতে পারে। তারেক রহমানের ভোটার হতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) তিনি এ কথা জানান।
টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্তিতিতে যে-কাউকে যেকোনো সময় ভোটার করতে পারেন।
তবে ভোটার হতে তারেক রহমান কাল নির্বাচন ভবনে আসবেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এর আগে, ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় বিএনপির এ শীর্ষ নেতার নাম।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)