• সমগ্র বাংলা

বগুড়ায় নানা আয়োজনে ওয়াইবিসির দুই বছর পূর্তি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়ুথ বিল্ডআপ কমিউনিটির (ওয়াইবিসি) দুই বছর পূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মফিজ পাগলা মোড়ের রোচাস অডিটোরিয়াম অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান।

তরুণদের অনুপ্রেরণা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তনে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের সিংহভাগ জনগোষ্ঠী আমাদের তরুণ প্রজন্ম। লেখাপড়ার পাশাপাশি সকলের দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। ওয়াইবিসি তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সচেতনতা গড়ে তুলতে বর্তমানে যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও ইতিবাচক সকল কাজে তিনি তরুণদের পাশে থাকবেন মর্মেও প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, ডিভাইন কনসাল্টেন্সির প্রতিষ্ঠাতা জাহিদ হাসান মিলু, কানেক্ট স্টুডিওর প্রতিষ্ঠাতা মো. নাসিম উদ্দিন, আকবরিয়ার সিইও সিদ্দিকুর রহমান, সুখের খামারের প্রতিষ্ঠাতা জোবাইয়ের ইসলাম, জেসিআই বগুড়ার প্রেসিডেন্ট সাদমান বিন সামাদ, ভিটিউটরের প্রতিষ্ঠাতা মুত্তাকী ফারুক, সমাজসেবাকর্মী মিজানুর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম মানিকসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ওয়াইবিস-এর গত দুই বছরের কার্যক্রম ও অর্জনের পথচলা তুলে ধরা এবং ভবিষ্যৎ মিশন ও লক্ষ্য সবার সামনে উপস্থাপন করা। এ উপলক্ষে সংগঠনটির নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন টিমে কোর লিড ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুশফিক তালুকদার নিলয়। এছাড়া প্রোগ্রাম অ্যান্ড লার্নিং লিড হিসেবে মিরাব্বী হাসান ছিয়াম, অপারেশন অ্যান্ড ডিসিপ্লিন লিড হিসেবে রাফিউল হাসান রাতুল এবং কমিউনিটি অ্যান্ড চ্যাপ্টার লিড হিসেবে তাহমিদা সানজিম মনোনীত হন।
উল্লেখ্য, ওয়াইবিসি তরুণদের বাস্তবভিত্তিক স্কিল শেখানোর পাশাপাশি তা প্রয়োগের সুযোগ তৈরি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম করে তোলে। গত দুই বছরে সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজারের বেশি তরুণের সঙ্গে যুক্ত হয়েছে এবং ৪০টিরও বেশি ইভেন্ট সম্পন্ন করেছে।
 

মন্তব্য (০)





image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

image

‎৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুল...

কুড়িগ্রাম প্রতিনিধি: ৪০ জন যাত্রীর জীবন বাঁচাতে নিজের জীবন উ...

image

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্ক...

নড়াইল প্রতিনিধি : বর্ষা মৌসুমকে সামনে রেখে নড়াইলে ডেঙ্গুর ...

image

রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানা পুলিশের উপর হামলা করে ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আটক ৯, মালয়েশিয়াগামী বোট থ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র ...

  • company_logo