• রাজনীতি

তারেক রহমানের জন্য বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ বাস, নিরাপত্তা জোরদার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি বিশেষভাবে প্রস্তুত বুলেটপ্রুফ বাস পৌঁছেছে। বাসটি লাল-সবুজ রঙে সাজানো এবং এতে বিএনপির প্রধান নেতাদের বড় আকারের প্রতিকৃতি ও রাজনৈতিক স্লোগান সম্বলিত লেখা রয়েছে।

‎বাসটির জানালাগুলো বিশেষ সুরক্ষিত এবং বাসটি সিআইপি গেটে প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘিরে রাখার মাধ্যমে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎বিএনপির এক স্থায়ী কমিটির সদস্যের বরাতে জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিনি তার অসুস্থ মায়ের খবর নেবেন। এরপর হাসপাতাল থেকে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত এক জনসভায় অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জনসভা পরিচালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎তারা তারেক রহমানের নিরাপদ যাত্রার জন্য বিমানবন্দর এবং আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।

‎এই প্রস্তুতি তারেক রহমানের নিরাপদ আগমন ও চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo