• সমগ্র বাংলা

কালীগঞ্জে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ. টি. এম. কামরুল ইসলাম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ।

তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের দাতা মো. নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন ক...

ময়মনসিংহ প্রতিনিধি: ইতিহাসকে যখন আমরা সামনে রাখব এবং চেতনাটা...

image

নওগাঁয় ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) না...

image

বাছুরের ডাকে ঘুম ভাঙল গৃহকর্তার: ফরিদপুরে অভিনব গরু চুরি ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গভীর রাতে অভি...

image

বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ, জির...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের খিয়ার মোহাম্মদপু...

image

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউন...

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, নির্য...

  • company_logo