• সমগ্র বাংলা

চাটমোহরে লিগ্যাল এইড বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে লিগ্যাল এইড বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান শিক্ষিকা সাহিদা সুলতানা লিপির সভাপতিত্বে ও এমএসএফ’র জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আজহারুল ইসলাম। 

সভায় বক্তব্য দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, চাটমোর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। 

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক অবক্ষয় যৌতুক, মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রিতা বিষয়ে আলোচনা করা হয়। সভায় লিগ্যাল এইড দপ্তরে বিভিন্ন অভিযোগের বিষয়ে যোগায়োগ করা ও তা নিষ্পত্তির আহবান জানান জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আজাহারুল ইসলাম।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo