• সমগ্র বাংলা

বিশেষ বরাদ্দের ট্রেন না পাওয়ায় লালমনিরহাট রেলপথ অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: আগামী ২৫ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাতায়াতের জন্য লালমনিরহাট থেকে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছে লালমনিরহাট জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার কথা থাকলেও আকস্মিকভাবে তা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
ফলে আজ মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসে রেলপথ অবরোধ করে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের দাবি আমরা ভাড়া করে ট্রেন নেওয়ার জন্য বিশেষ ট্রেন বরাদ্দ চেয়েছি। কর্তৃপক্ষ আমাদের ট্রেন দিতে চেয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা আজ বাতিল করে। ফলে ট্রেনের দাবিতে আমরা আন্দোলন করছি। রেলপথ অবরোধ ও আন্দোলনের কারণে বুড়িমারী - ঢাকা,লালমনিরহাট - বুড়িমারী,লালমনিরহাট- রংপুর রুটের সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়া ভোগান্তিতে পড়েছেন আন্তঃনগর সহ সকল রুটের ট্রেনে যাত্রীগণ।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জানান,রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ঢাকা যাওয়ার জন্য বিশেষ ট্রেন ভাড়া সাপেক্ষে নেওয়ার জন্য আলোচনা করা হয়। ট্রেন দেওয়ার কথাও চুড়ান্ত হয়।কিন্তু রেল কর্তৃপক্ষ হঠাৎ করে মঙ্গলবার রাতে ট্রেন দিতে অপারগতা প্রকাশ করে।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোরশেদ আলম বলেন,ইঞ্জিন সংকটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সমাধানের জন্য আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন ক...

ময়মনসিংহ প্রতিনিধি: ইতিহাসকে যখন আমরা সামনে রাখব এবং চেতনাটা...

image

নওগাঁয় ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) না...

image

বাছুরের ডাকে ঘুম ভাঙল গৃহকর্তার: ফরিদপুরে অভিনব গরু চুরি ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গভীর রাতে অভি...

image

বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ, জির...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের খিয়ার মোহাম্মদপু...

image

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউন...

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, নির্য...

  • company_logo