• সমগ্র বাংলা

পাবনায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনে রেললাইনের উপরে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমির খসরু ওই এলাকার বাসিন্দা সাবান আলীর মেজো ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়। বিয়ের অল্প সময়ের মধ্যেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। ঘটনার আগের দিন ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা-মা বর্তমানে ঢাকায় রয়েছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo