• রাজনীতি

স্বাধীনতা অর্জনের মূল অবদান জিয়াউর রহমানের: টুকু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর শেখ মুজিব দেশের মানুষকে দ্বিধাদ্বন্দের মধ্যে ফেলেছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ক্ষুদ্র একটি অংশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা আজ বড় বড় কথা বলার চেষ্টা করছে। একমাত্র জিয়া পরিবারের নেতৃত্বে সব আন্দোলনে দেশের জনগণ বিজয় অর্জন করেছে।

সালাউদ্দিন টুকু বলেন, অনেক দল দেশ ও জনগণের স্বার্থে কাজ করার কথা বললেও মাঝখানে বেইমানি করেছে। ১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিল এরশাদের নেতৃত্বে যারা নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান। ঠিক তার পরের দিন হাসিনা এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়েছিল।

তিনি বলেন, আরেকটি দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষকে উল্লেখ করে বলছেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। তাদের আপনারা দেখেছেন, এখন আমাদের সুযোগ দিন। যারা সুযোগ চায়, তাদের বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে দেখেছেন।

সালাউদ্দিন টুকু বলেন, দেশের জনগণকে ছাড়া রাজনীতি হয় না। দেশের মানুষকে শোষণ করা যাবে না। তাই গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স বাড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo