• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও দুপুর ১২টায় বরমসিদ্ধিপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরং এলাকার মোশাহিদ আলীর ছেলে আশিকুর রহমান (২০) ও একই ইউনিয়নের বরম সিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন (৩২)। এছাড়া একই এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোশাঈদ (২২) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১১টায় উপজেলার তুরং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আশিকুর ও মোশাঈদ। এ সময় ভারতের খাসিয়া আদিবাসীরা তাদেরকে তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়। মোশাঈদ গুলিতে আহত হয়ে পালিয়ে আসেন। পরে স্থানীয় বাংলাদেশিরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

অন্যদিকে দুপুর ১২টায় উপজেলার বরম সিদ্ধিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ইয়াকুব উদ্দিন। তাকেও ভারতের খাসিয়া আদিবাসীরা বুক, মুখ ও পায়ে গুলি করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে ভারতের ভেতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের আত্মীয়রা ভারতের অভ্যন্তরে গিয়ে লাশ উদ্ধার করেছেন। উভয়ের লাশ থানায় আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo