ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ও ২ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ ঘোষণা দেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা আগামী ১ ও ২ এপ্রিল দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে একমত হয়েছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)