ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চাকুরী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার। নীলফামারী টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেকশন সেভেন, প্রাণ আরএফএল, বিডি জবস, দেশবন্ধু টেক্সটাইলস, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ম্যাজেন বিডি, ভেনচুরা লেদারওয়্যার, উত্তরা সোয়েটার, নীলসাগর গ্রুপ ও অভিজাত গ্রুপ চাকুরী প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করে।
চাকুরী প্রত্যাশী শাহিনুর রহমান বলেন, এ রকম উদ্যোগ চমৎকার। একযোগে অনেক শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান জনবল নিয়োগের জন্য জীবন বৃত্তান্ত জমা নিচ্ছে। এখান থেকে অনেকের চাকুরী হয়ে যাবে। আমি নিজেও কয়েকটি প্রতিষ্ঠানে সিভি জমা দিলাম।
নীলফামারী টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা জানান, দশটি প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়ে সিভি নিয়েছে। যাচাই বাছাই শেষে চাকুরী প্রত্যাশীদের ডেকে নেবে। বিশ্বাস অনেকের চাকুরী হবে এই মেলা থেকে। আগামীতে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অধ্যক্ষ জানান, দশটি কোম্পানীতে প্রায় তিন হাজার সিভি জমা পড়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)